
রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুজনের পর আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিনজন শ্রমিকেরই মৃত্যু হলো। আজ শুক্রবার বেলা ২টার দিকে একজনকে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
এ সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অন্তর (২৫) ও আলতাফুর রহমান (৪০) নামে দুজনকে মৃত ঘোষণা করেন। পরে ঢামেকে মারা গেলেন জামালপুরের মফিজুল ইসলাম (২০)।
এর আগে সকাল ১০টার দিকে সবুজবাগ এলাকার মায়াকানন ৭ নম্বর জামে মসজিদের পাশের নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে যান তাঁরা।
নিহত শ্রমিক মফিজুলের মামা মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, জামালপুর সদর চরপাড়া গ্রামের বাসিন্দা মফিজুল। তাঁর বাবার নাম মো. রব্বানি। বর্তমানে মফিজুল মায়াকানন এলাকায় থাকতেন এবং রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।
তিনি আরও জানান, সকাল ১০টার দিকে ভবনের ১০তলার বাইরের দিকে মাচা পেতে দেয়াল প্লাস্টারের কাজ করছিলেন মফিজুলসহ আলতাফুর ও অন্তর। এ সময় মাচার রশি ছিঁড়ে তিনজনই নিচে পড়ে যান। এ সময় পুলিশ ও সহকর্মীরা তিনজনকেই মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা আলতাফুর ও অন্তরকে মৃত ঘোষণা করেন এবং মফিজুলকে চিকিৎসা দেন। পরে তাঁর অবস্থার অবনতি হতে থাকরে মফিজুলকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
নিহত অন্তরের চাচাতো ভাই মো. উজ্জল হোসেন জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পশ্চিম চড়পাড়া গ্রামে। অন্তরের বাবার নাম আকরাম হোসেন। বর্তমানে পরিবারের সঙ্গে সবুজবাগ আহম্মদবাগ প্রথম গলিতে থাকতেন। তাঁর স্ত্রী শ্রাবন্তী চার মাসের অন্তঃসত্ত্বা। দুই ভাইয়ের মধ্যে অন্তর ছিল বড়। অন্তর ওই ভবনে রাজমিস্ত্রির সহযোগীর কাজ করতেন।
নিহত অপর শ্রমিক আলতাফুরের ফুফাতো ভাই শেখ ফরিদ আজকের পত্রিকাকে জানান, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনেরবাড়ি গ্রামের বাসিন্দা আলতাফুর। তাঁর বাবার নাম গোলাপ শেখ। স্ত্রী রাফুজাকে নিয়ে সবুজবাগ মায়াকানন এলাকায় থাকতেন আলতাফ। স্ত্রী ঢাকায় মানুষের বাসায় কাজ করেন। দুই সন্তান গ্রামের বাড়িতে থাকে।
এ বিষয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার আজকের পত্রিকাকে জানান, সবুজবাগের ঘটনায় মৃত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আনোয়ার আরও জানান, সকালে ওই নির্মাণাধীন ভবনের ১০তলার বাইরের দিকে মাচা বেঁধে কাজ করছিলেন তিন শ্রমিক। এ সময় রশি ছিঁড়ে নিচে পড়ে তিন শ্রমিক আহত হন। পরে তাঁদের মুগদা হাসপাতালে নিয়ে গেলে দুই শ্রমিকের মৃত্যু হয়। আরেক শ্রমিক ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যান।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে