রাজধানীর মুগদায় পলি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২০ মে) সকাল ৮টার দিকে মানিকনগরের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে মুগদা থানা-পুলিশ।
নিহত পলি শেরপুর সদর উপজেলার সুতিরপাড় গ্রামের রিকশাচালক সুজন মিয়ার মেয়ে। বর্তমানে মুগদা মানিকনগর পাকার রাস্তার মাথায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার ঘরে হাসি নামে ৬ মাসের কন্যা সন্তান রয়েছে। পাশাপাশি রুমে পলির বাবা-মা ও ভাড়া থাকেন।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আঙ্গুরা আক্তার সীমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে সোমবার সকাল ৮টার মুগদা মানিকনগর পাকার মাথায় একটি বাসা থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধূ বিছানায় শায়িত অবস্থায় ছিল।’
এসআই আরও জানান, পরিবার থেকে জানা যায় রাত ২টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোনো সময় সে গলায় ফাঁস দিয়েছে। পারিবারিক কলহের জেরে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহকর্মীর স্বামী রিকশা চালক মো. হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মৃত পলির দুলাভাই আলমগীর হোসেন বলেন, পারিবারিক বিষয় নিয়ে পলি আক্তারে সঙ্গে গত পরশুদিন তাঁর স্বামী রিকশাচালক হাসানের ঝগড়া হয়। সে সময় হাসান তাঁর স্ত্রীকে মারধরও করে। রোববার রাতে স্বামী-স্ত্রী দুজনই ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে তাঁর স্বামী উঠে দেখতে পায় পলি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে নিজেই পলিকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। পরে সবাইকে খবর দেয়।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে