নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের টেলিগ্রাম চ্যানেলের এডমিনসহ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রেজাউল করিম ওরফে রাজু ও মো. জুনাইদ মিয়া।
বুধবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও পাঁচটি উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।
সিটিটিসির সহকারী কমিশনার (এসি) আরিফ মুহাম্মদ শাকুর জানান, শেরেবাংলা নগর থানা এলাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে আনসার আল ইসলামের সদস্যরা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা অনলাইনে ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম ও অন্যান্য অ্যাপসের মাধ্যমে সংগঠনের উগ্রবাদী আদর্শ প্রচার করতেন। আনসার-আল ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ করার কাজে নিযুক্ত ছিলেন তাঁরা। তাঁরা টেলিগ্রাম অ্যাপসে ‘জিহাদ ফি সাবিলিল্লাহ’ নামে একটি উগ্রবাদী চ্যানেল পরিচালনা করতেন।
গ্রেপ্তার রাজু টেলিগ্রাম চ্যানেলের অ্যাডমিন। চ্যানেলটির শতাধিক ফলোয়ার রয়েছে। টেলিগ্রামে তাঁরা আরও একাধিক সিক্রেট গ্রুপে যুক্ত ছিলেন। এসব গ্রুপের মাধ্যমে তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ করতেন বলে জানিয়েছেন এই সিটিটিসির কর্মকর্তা।
সহকারী কমিশনার (এসি) আরিফ মুহাম্মদ শাকুর বলেন, উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নাশকতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা ছিল তাঁদের। সরকারবিরোধী প্রচারণা চালিয়ে জিহাদের মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাত করে দেশে তথাকথিত ইসলামি খিলাফত ও গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে মিটিং করছিলেন। তাঁদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৫ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৫ মিনিট আগে