
গত বছর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুন দিন ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই তারিখ ধার্য করেন।
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক নুরে উদ্দিন প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় বনানী থানায় গত বছরের ১৮ জুলাই মামলা করা হয়। হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বনানী থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের সংসদ নির্বাচন চলাকালে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছিলেন। বেলা পৌনে ৪টার সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় ১৫ থেকে ২০ জন বিবাদী বেআইনি জনতাবদ্ধ হয়ে হিরো আলমকে বিভিন্ন গালিগালাজ করতে থাকেন।
একপর্যায়ে হিরো আলমের ওপর আক্রমণ চালান তাঁরা। তাঁকে কিল-ঘুষি মারতে থাকেন। হত্যার উদ্দেশ্যে মারধর করায় হিরো আলমের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়। একপর্যায়ে একজন হিরো আলমের শার্টের কলার চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। একজন তলপেটে লাথি মারেন। এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী মামলার বাদী এবং সহযোগী পরাণ সরকার, রাজীব খন্দকার রনি ও আলামিনকেও মারপিট করে নীলা ফুলা জখম করে। পরে তাঁরা সেখান থেকে দৌড়ে রক্ষা পান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে