সাভারের আশুলিয়া থানার জিরাবো এলাকার ম্যাগপাই বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট।
গ্রেপ্তারকৃত নাম আনারুল ইসলাম (৩০)। তিনি মফিজ উদ্দিনের ছেলে। নীলফামারী সদর উপজেলার সুটিপাড়া ফুলতলা এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, জেএমবি সদস্য আনারুল ইসলাম আশুলিয়া থানা এলাকায় নাম-পরিচয় গোপন করে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করে আসছিলেন। পাশাপাশি সাংগঠনিক কাজ করতেন। ২০১৫ সাল থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার আসলাম জানান, আনারুল প্রথমে হানাফি মাজহাবের তরিকায় নামাজ পড়তেন। পরে মাজহাব পরিবর্তন করে আহলে হাদিসের তরিকায় নামাজ পড়া শুরু করেন। তখন নীলফামারী ইপিজেড এলাকায় চাকরি করার সময় জেএমবি সদস্য আহিদুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁর মাধ্যমে জেএমবিতে দীক্ষিত হন।
২০২১ ও ২০২২ সালে নীলফামারী সদর থানার ইপিজেড এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সহযোগী আহিদুল, নুর আমীন, ওয়াহিদ, আপেলসহ বেশ কয়েকজন জেএমবি সদস্য গ্রেপ্তার হন। ওই সময় আনারুলের নাম প্রকাশিত হলে তিনি কৌশলে পালিয়ে ঢাকায় চলে আসেন। তারপর আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আশুলিয়া থানায় মামলা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে