
সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে যুক্ত রাখার ধারাবাহিকতায় আবার ধানমন্ডির সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের আশ্রয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরভি’ পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। আজ মঙ্গলবার দুপুরে তিনি সুরভি প্রাঙ্গণে পৌঁছালে প্রতিষ্ঠানটির শিশু-কিশোররা তাঁকে প্রাণভরে স্বাগত জানায়।
ডা. জোবাইদা রহমান গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই শিশুদের উল্লাসে মুখর হয়ে ওঠে পরিবেশ। এই পরিদর্শন ছিল ডা. জুবাইদা রহমানের জন্য অনেকটা আবেগময়। কারণ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নত জীবন নিশ্চিত করার উদ্দেশ্যে ১৯৭৯ সালে সুরভি প্রতিষ্ঠা করেছিলেন তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানু।
এরপর জোবাইদা রহমান সুরভির ক্লাসরুম পরিদর্শন করেন ও ছাত্রছাত্রীদের সঙ্গে নিবিড়ভাবে কথা বলেন। তিনি তাদের সঙ্গে নানা গল্প-গুজব করেন ও সুবিধা-অসুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ সময় সুরভির নির্বাহী পরিচালক মো. আবু তাহেরসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।
এর আগে ৬ মে দেশে ফেরার পরপরই তিনি সুরভি পরিদর্শন করেন। সেবারও শিশুদের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়েছিলেন তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে