
নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিনজনকে আটক হয়েছে। তাঁদের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করার জন্য এজাহার দাখিল করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গতকাল ৮ মে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআইডব্লিউটিএ-এর সাধারণ পুলভুক্ত (১) শুল্ক আদায়কারী ও (২) নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক-এর শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে প্রার্থীদের লিখিত পরীক্ষা-২০২৬ ঢাকা মহানগরীর ৫টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
পরীক্ষাকেন্দ্রসমূহ ছিল—
১. সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, নিউ বেইলি রোড, ঢাকা;
২. সিদ্ধেশ্বরী কলেজ, মগবাজার, ঢাকা;
৩. আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা;
৪. ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা এবং
৫. ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, ধানমন্ডি, ঢাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালে সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রে তিন পরীক্ষার্থী প্রক্সি দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। গুরুতর অনিয়ম ও শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করার জন্য এজাহার দাখিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিআইডব্লিউটিএ ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং স্বচ্ছ ও ন্যায়সঙ্গত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে