
প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শরীয়তপুরবাসী।
সামাজিক সংগঠন ‘জাগো শরীয়তপুর’-এর ব্যানারে দাবি আদায়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
বিক্ষোভ ও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
এ সময় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জাতীয় যুবশক্তির সংগঠক আকরাম হোসেন প্রমুখ।
নেতারা বলেন, ‘শরীয়তপুর ঢাকা বিভাগে আছে, ঢাকা বিভাগেই থাকবে। শরীয়তপুরকে ফরিদপুরের অন্তর্ভুক্ত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। আজকে কিছু সময়ের জন্য পদ্মা সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতু বন্ধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
জাগো শরীয়তপুরের নেতারা জানান, ২০১৫ সালে ফরিদপুর বিভাগ ঘোষণার উদ্যোগ নেওয়া হলে শরীয়তপুরে ব্যাপক আন্দোলন শুরু হয়। পরে ২০২২ সালে ‘পদ্মা বিভাগ’ নামেও একটি প্রস্তাব আসে, কিন্তু নিকার (ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিকগনাইজেশন) বৈঠকে অনুমোদন না পাওয়ায় তা বাস্তবায়িত হয়নি।
গত ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত হলে শরীয়তপুরে আবারও আন্দোলন শুরু হয়। ওই দিন থেকে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
এর ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। সর্বশেষ ২৯ সেপ্টেম্বর শরীয়তপুর শহরের দুবাই প্লাজায় সংবাদ সম্মেলন করে জাগো শরীয়তপুর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী মাসের প্রথম সপ্তাহে নিকার বৈঠকে নতুন বিভাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগেই দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি হিসেবে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, কর্মবিরতি ও গণসমাবেশের আয়োজন করা হবে।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
১৬ মিনিট আগে
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
৩৪ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
৩৮ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে