দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে জেনারেল ক্যাটাগরি থেকে আটজন এবং অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক ক্যাটাগরি থেকে একজন করে নির্বাচিত হবেন। ৩৩ জন প্রার্থী মূলত তিনটি প্যানেলে ভাগ হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিন প্যানেলের নাম ‘টিম স্মার্ট’ ‘ওয়ান টিম’, ও ‘টিম সাকসেস’।
টিম স্মার্ট প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভান্সড ইআরপির মো. মোস্তাফিজুর রহমান সোহেল। টিম স্মার্টের অন্য প্রার্থীরা হলেন জেনারেল ক্যাটাগরিতে মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, লিয়াকত হোসেইন, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, মঞ্জুরুল আলম, সৈয়দা নওশাদ জাহান, নিয়াজ মোর্শেদ এবং আরমান আহমেদ খান (অ্যাসোসিয়েট), লুতফি হায়দার চৌধুরী (অ্যাফিলিয়েট) ও এ এইচ এম হাসিনুল কুদ্দুস (আন্তর্জাতিক)।
বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে গঠিত হয়েছে ওয়ান টিম প্যানেল। এই প্যানেলের অন্য প্রার্থীরা হচ্ছেন জেনারেল ক্যাটাগরিতে উত্তম কুমার পাল, দিদারুল আলম, রাশিদুল হাসান, এ কে এম আহমেদুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, কে এ এম রাশেদুল মজিদ এবং সৈয়দ আবদুল্লাহ জায়েদ (অ্যাসোসিয়েট), বিপ্লব ঘোষ (অ্যাফিলিয়েট) ও সৈয়দ মোহাম্মদ কামাল (আন্তর্জাতিক)।
টিম সাকসেস প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলাম। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন জেনারেল ক্যাটাগরিতে তৌফিকুল করিম, মোহাম্মদ আমিনুল্লাহ, মো. শহিবুর রহমান খান, ফারজানা কবির, মো. শফিউল আলম, ইমরান হোসেন, সৈয়দা নাফিসা রেজা এবং এন এম রাফসান জানি (অ্যাসোসিয়েট), আবদুল আজিজ (অ্যাফিলিয়েট) ও আবু মুহাম্মদ রাশেদ মজিদ (আন্তর্জাতিক)।
বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৬৪ জন। তাঁদের মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভোটার ৯৩২, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৩৮৯, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ১৩৪ ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে ৯ জন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৬ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে