উন্নত চিকিৎসার জন্য করোনা আক্রান্ত ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে জরুরি তাকে ঢাকায় আনা হয়।
ঢাকায় আনার পরপরই ফজলে হোসেন বাদশাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দলটির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল আহসান সাংবাদিকদের জানান, করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে থাকা বাদশাকে ভালো চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন মেডিকেল বোর্ড। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধায়নে তাকে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘কোভিড বিভাগে’ আনা হয়েছে।
কামরুল আহসান আরও জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। অক্সিজেন সেচুরেশন মাত্রা এখনও স্বাভাবিক আছে।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল সকালে বাদশা করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। ভ্যাকসিন নেওয়ার পর তার সামান্য জ্বর অনুভূত হয়েছিল। গতকাল ১৪ এপ্রিল করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১১ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২০ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে