
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাইয়ের চেতনায় দেশ গড়তে ‘লাখো কণ্ঠে শপথ’ পাঠ করিয়েছেন।
আজ শনিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ এবং সেবা মেলা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের সব জেলা ও উপজেলাকে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শারমীন মুরশিদ বলেন, ‘জুলাইয়ের চেতনায় দেশ গড়তে হবে। আমরা এখানে শুধু একটি সেবা মেলা বা সমাবেশ করতে আসিনি। আমরা এসেছি এক নতুন সামাজিক চুক্তি সম্পাদন করতে। আমরা এসেছি একটি নতুন দিনের অঙ্গীকার করতে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে আপনারা যে স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, মানবিক ও মর্যাদার বাংলাদেশের স্বপ্ন, আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমাদের সম্মিলিত অভিযাত্রার দিন।’
তিনি বলেন, জুলাই পুনর্জাগরণ শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি হলো রাষ্ট্রের চরিত্রে মানবিকতার পুনর্জাগরণ। আজ থেকে রাষ্ট্র আর দূর থেকে দেখা কোনো অচেনা প্রতিষ্ঠান নয়। আজ থেকে রাষ্ট্র হবে আপনার সবচেয়ে কাছের বন্ধু।
উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে সব ত্রুটি-বিচ্যুতি দূর করে বৈজ্ঞানিক উপায়ে সবার প্রাপ্য ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, এই বাংলায় নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক সহিংসতার বিরুদ্ধে আমাদের নীতি হবে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা)। একজন নারী বা একটি শিশুর চোখের জল এই রাষ্ট্র আর সহ্য করবে না।’
মাতৃভূমিকে অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী-শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে