
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে। দুই শিশুর বাবা মোবারক হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।
পুলিশ জানিয়েছে, দ্য পেস্ট কন্ট্রোল নামে একটি কোম্পানির বিরুদ্ধে এই মামলা হয়েছে। এরই মধ্যে অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
আজ সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান।
ওসি বলেন, ‘তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়া দুই শিশুর মৃত্যুর ঘটনায় নিহতদের বাবা বাদী হয়ে আজ বিকেলে দ্য পেস্ট কন্ট্রোল নামে কোম্পানির বিরুদ্ধে মামলা করেন। আমরা এরই মধ্যে অভিযুক্তদের শনাক্ত করেছি, তাঁদের গ্রেপ্তারের আমাদের অভিযান চলছে।’
ওসি আরও বলেন, ‘নিহত দুই শিশুর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুই শিশুর বাবা-মাও বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাঁরা আজ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।’
গতকাল রোববারে তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ার অভিযোগ ওঠে। পরে দুই শিশুকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে শাহিল মোবারত জায়ান (৯) নামে শিশুটি মারা যায়। এদিন রাত ১০টায় শাহিলের বড় ভাই শায়েন মোবারত জাহিনও (১৫) মারা যায়। দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেনও বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন।
পুলিশ ও শিশু দুটির পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বসুন্ধরা আই ব্লকের নতুন বাসায় স্প্রে পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা এসে স্প্রে করে যান। এর দুই দিন পর পরিবারের সদস্যরা বাসায় প্রবেশ করলে দ্রুত অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে রোববার ভোরে শাহিল মোবারত জায়ান মারা যায়। আর রাত ১০টায় মারা যায় বড় ছেলে শায়েন মোবারত জাহিন।
এভার কেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ বলেন, ‘রোববার ভোরে শাহিলকে মৃত অবস্থায় ও শায়েনকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়। পরে রাত ১০টায় আইসিইউতে শায়েন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে পুলিশ এসে দুজনের মরদেহ নিয়ে যায়।’
শিশু দুটির খালা ডা. রওনক জাহান রোজি অভিযোগ করে বলেন, ‘পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে এ ঘটনা ঘটেছে। আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সঠিক উত্তর পাইনি।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৫ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে