
ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার সোমভাগ ইউনিয়নের বিসিক এলাকায় এই অভিযান চালান ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।
এ সময় মেসার্স এ কে খান ব্রিকস, মেসার্স সান ব্রিকস, মেসার্স ইউএসএ ব্রিকস, মেসার্স হালিমা ব্রিকস, মেসার্স ডাউটিয়া ব্রিকসকে ছয় লাখ করে মোট ৩০ লাখ টাকা জরিমানা এবং মেসার্স সান ব্রিকসের চিমনি ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন বলেন, পাঁচটি ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এর মধ্যে একটি ভাটার চিমনি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়। অপর একটি ইটভাটার কিলন (ইট পোড়ানোর স্থান) ও প্রস্তুত করা ইট নষ্ট করা হয়েছে। পাশাপাশি এসব ইটভাটাকে ছয় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
নাজমুল হোসেন আরও বলেন, অপর তিনটি ইটভাটা কর্তৃপক্ষকেও অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে ছয় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সান ব্রিকস নামের আরও একটি ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। এই ভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র ছিল না এবং ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের লাইসেন্সও ছিল না। সে কারণেই ভাটাটি সম্পূর্ণরূপে অবৈধ হিসেবে চিহ্নিত করে ভেঙে দেওয়া হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে