রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক পথচারী মারা গেছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা আশপাশের লোকজন আব্দুর রহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পথচারীদের কাছ থেকে জানা গেছে, দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত হন আব্দুর রহিম। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে। আব্দুর রহিমের বাবার নাম আব্দুর রহমান। গ্রামের বাড়িতে তাঁর একটি দোকান রয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে