
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রাইভেট কার খাদে পড়ে দুই বন্ধু নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আলদী-দীঘিরপাড় সড়কের পুরান বাজার এলাকায় রাস্তার ওপর নির্মাণাধীন ভাঙা ব্রিজের গোড়ায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসূরার মানিক মিয়ার ছেলে জিসান (১৯) ও তাঁর বন্ধু একই গ্রামের সর্গতুল্লাহর ছেলে ফাহিম (১৭)। গুরুতর আহত হয়েছে একই গ্রামের জাহিদ হাসান (১৬)। সে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে লাল রঙের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিসান ও ফাহিমকে মৃত ঘোষণা করেন। এর আগেও একটি সিএনজি অটোরিকশা একই স্থানে পড়ে গিয়ে দুজন গুরুতর আহত হয়েছিলেন। কর্তৃপক্ষের অবহেলায় এমন দুর্ঘটনা ঘটছে।
জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসুরা গ্রামের মানিক মিয়ার মেয়ের জামাই তাঁর প্রাইভেট কার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। মানিক মিয়ার ছেলে জিসান ভগ্নীপতির গাড়ি নিয়ে শুক্রবার গভীর রাতে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়।
স্বজনদের অভিযোগ, নির্মাণাধীন ব্রিজের গোড়ায় কোনো রকম সাইনবোর্ড বা ব্যারিকেড না থাকায় তারা খাদে পড়ে মারা যায়। যদি কোনো ব্যারিকেড দেওয়া থাকত, তাহলে দুটি তাজা প্রাণ বেঁচে যেত। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সড়ক ও জনপথ (সওজ) ঢাকা উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান আজকের পত্রিকাকে জানান, অতিদ্রুত সেখানে একটি সাইনবোর্ডের ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ‘উপজেলার পুরাস্থ নির্মাণাধীন ব্রিজের নিচে রাস্তার পাশের খাদ থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজনের মৃত্যু হয়। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১১ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২০ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে