
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুই পক্ষই বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী।
হামলা আহতদের মধ্যে মাসুদ মিয়া (১৭), সাব্বির হোসেন (২৫) হাবিবুর রহমান (৪০) ও কাউসার মিয়া (২৬) নাম জানা গেছে। তাঁদের মধ্যে মাসুদ ও সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। সকাল থেকে পুরস্কার বিতরণের মঞ্চ প্রস্তুত করা হয়। দুপুরে মঞ্চে ব্যানার টানানো হলে সেখানে ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেনের নাম ছিল না। এর জেরে তাঁর অনুসারীরা অনুষ্ঠানের মঞ্চ ভেঙে ফেলে।
খবর পেয়ে একই ইউনিয়ন বিএনপি নেতা মাসুম শিকারির লোকজন সেখানে হাজির হলে আমির হোসেনের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষই এ নিয়ে থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে