সাত বন্ধু চাঁদপুরের বড় স্টেশন ঘাট থেকে নৌকায় মেঘনায় ঘুরতে গিয়েছিলেন। কিছুদূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নদীর স্রোতে ভেসে চাঁদপুরের মেঘনা নদীর বহরিয়া নামক স্থানে চলে যায় তাদের নৌকা।
ঢেউয়ের তোড়ে বিকল নৌকা তখন নদীতে নিয়ন্ত্রণহীন ভাসছে, এমন তথ্য জানিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চাঁদপুর মেঘনা নদী থেকে জুয়েল রানা নামে একজন ভীত-সন্ত্রস্ত কলার ‘জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯’ এ কল করে তাদের উদ্ধারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। খবর পেয়ে পুলিশ আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।
আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা সদর দপ্তরের পরিদর্শক আনোয়ার সাত্তার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কলটি রিসিভ করেছিলেন কল টেকার কনস্টেবল আল-ইমরান। তিনি কলারকে আশ্বস্ত করে শান্ত হতে বলেন এবং চাঁদপুর নৌ-পুলিশকে বিষয়টি অবহিত করে দ্রুত তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। উদ্ধার সংশ্লিষ্ট নৌ-পুলিশ টিম ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মো. মান্নান।’
তিনি আরও বলেন, ‘সংবাদ পেয়ে চাঁদপুর নৌ-পুলিশ থানার একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে