
রাজধানীর নিউমার্কেট এলাকায় বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের একটি কক্ষ থেকে ফাতেমা আনোয়ারা ইশা (২৬) নামে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
আজ রোববার (২৯ জুন) বেলা ১টার দিকে বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের ১৮তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
মৃত ইশার বোন জামাই নুর মোহাম্মদ শরীফ জানান, তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার রুপিয়া গ্রামে। ফাতেমা আনোয়ারা ইশা বিশ্বাস বিল্ডার্সের ওই ভবনে থাকতেন। তিনি বিজিএমইএ ইউনিভার্সিটির ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিভাগের মার্চেন্ডাইজিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি অনলাইনে ব্যবসাও করতেন। তাঁর বাবার নাম মৃত আনোয়ার হোসেন।
নুর মোহাম্মদ শরীফ আরও জানান, সকাল থেকে ইশাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। দুপুরে তাঁর বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এরপর থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, ইশা সিলিং ফ্যানের সঙ্গে টাই পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন, তা এখনো জানা যায়নি।
ঢামেক হাসপাতালে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, খবর পেয়ে দুপুরে বিশ্বাস বিল্ডার্স ভবনের একটি কক্ষের দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে এই আত্মহত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৬ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১০ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২২ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩৪ মিনিট আগে