Ajker Patrika

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 
ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত
মো. সাদ্দাম মিয়া। ছবি: সংগৃহীত

‎‎রাজধানীর ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সাদ্দাম মিয়া (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডেমরা ব্রিজের ঢালে এ ঘটনার পর ওই দিন রাতেই ডেমরা থানায় অপমৃত্যুর মামলা করেন সাদ্দামের বড় ভাই মনির হোসেন।

নিহত সাদ্দাম তিন বছর ধরে ঢাকার বিজয়নগরে এসএসবি গ্লোবাল ওভারসিজ লিমিটেড কোম্পানিতে চাকরি করে আসছিলেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মাসাব এলাকার আব্দুল লতিফের ছেলে।

আজ শুক্রবার মামলার ‎বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা।

ওসি বলেন, প্রতিদিনের মতো তিনি রূপগঞ্জ থেকে অফিসের উদ্দেশে ঢাকায় যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। ডেমরা ব্রিজের ঢালে পৌঁছার পর কাভার্ড ভ্যানটি পেছন থেকে সাদ্দামের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হন তিনি। লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় ট্রপিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে গুরুতর অবস্থায় ঢামেকে নিয়ে গেলে বেলা দেড়টার দিকে চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত