
রাজধানীর চকবাজার থানা যুবদলের আহ্বায়ক শাহ আলমের (লাকি) বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ করেছেন পুরান ঢাকার মৌলভীবাজার এলাকার ব্যবসায়ীরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতি এবং কাঁচাবাজার দোকানমালিক সমিতির নেতারা।
লিখিত বক্তব্যে মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত একটি শত বছরের পুরোনো বাজারের নাম হচ্ছে মৌলভীবাজার। এই বাজারটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ওপর গড়ে উঠেছে। আমরা যুগ যুগ ধরে বংশপরম্পরায় ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে আসছি। মৌলভীবাজারের দোকানপাটগুলো সম্পূর্ণভাবে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ওপর গড়ে উঠেছে।’
আওয়ামী লীগ আমলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে ৩১ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর শেখ মো. আলমগীরের নেতৃত্বে দলটির সন্ত্রাসীরা দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করত বলে দাবি করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা দোকানদার সমিতি প্রতিবাদ করলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ২০২৪ সালে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলে আমরা মৌলভীবাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজ মুক্ত হই।’
মৎস্য দোকানদার সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবিকে দিয়ে চকবাজার থানার যুবদলের আহ্বায়ক শাহ আলমকে খাস আদায়ের নামে চাঁদা আদায়ের অনুমতি দিয়েছে বলে জানতে পারি। এই বেআইনি কর্মকাণ্ডের জন্য আমরা দোকানদার সমিতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের বরাবর আবেদন করি এবং প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবির সঙ্গে দেখা করে জানাই, বাজারটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ওপর গড়ে উঠেছে। সম্পত্তি–সংক্রান্ত সিএস-এসএ-আরএস এবং ঢাকা সিটি জরিপ খতিয়ানে আমাদের মালিকদের নাম উল্লেখ করা আছে।’
তিনি আরও বলেন, ‘বাজারটি সিটি করপোরেশনের মালিকানাধীন না হওয়া সত্ত্বেও স্থানীয় যুবদলের নেতা চকবাজার থানার আহ্বায়ক শাহ আলম (লাকি) সিটি করপোরেশনের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে আমাদের দোকানদারদের কাছ থেকে খাস আদায়ের নামে বেআইনিভাবে চাঁদা আদায়ের জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
এ সময় মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন, সহসভাপতি রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
১৭ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
২১ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
৪৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে