
রাজধানীর বাড্ডা এলাকায় অপহরণের শিকার এক মাদ্রাসাছাত্রকে জামালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার সাবেক শিক্ষক আবু রায়হানকে (২৩) আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে আটক করে বাড্ডা থানা-পুলিশ। একই সঙ্গে মুক্তিপণ হিসেবে আদায় করা ১ লাখ ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ মে বিকেলে উত্তর বাড্ডার সাঁতারকুল রোড এলাকায় অবস্থিত আব্দুল্লাহবাগ মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়ায় পড়তে যাওয়ার পথে ১০ বছর বয়সী ছাত্র নাসিরুজ্জামান নিরব অপহরণের শিকার হয়। অভিযোগ রয়েছে, মাদ্রাসাটির সাবেক শিক্ষক আবু রায়হান তাঁকে অপহরণ করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করেন।
ঘটনার পর বাড্ডা থানার আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। পাশাপাশি সোর্স তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে অপহৃত নিরবকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে