
সাভারের বিরুলিয়ায় পাশাপাশি দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে। সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার রাতে পৃথক দুটি মামলা করা হয়। মামলায় ১ হাজারের বেশি অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, সিটি ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার মীর আখতার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় ১ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অপর দিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আফতাব উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শরীরে থুতু ফেলাকে কেন্দ্র করে গত রোববার (২৬ অক্টোবর) রাতে বিরুলিয়ার খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও লুটপাট চালানো হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির বেশ কয়েকটি যানবাহন ও শিক্ষা উপকরণ আগুন দিয়ে পুড়িয়ে দেন। সংঘর্ষ চলাকালে দুই বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন।
সাভার থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে করা মামলায় তাদের প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। অপর দিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির মামলায় তাদের বেশ কয়েকজন শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটির ভেতরে আটকে রেখে মারধর, নির্যাতনসহ দুই শতাধিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ আনা হয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে