
এ বছরের বৃক্ষমেলায় বিক্রি হয়েছে ১৬ লাখ ৯১ হাজার ৪২৩টি চারা, যার মূল্য ১৪ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৪৭৪ টাকা। এসবের মধ্যে ছিল ফলদ, বনজ, ঔষধি, বিলুপ্তপ্রায় প্রজাতিসহ আরও নানা ধরনের চারা।
আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে জাতীয় বৃক্ষমেলা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
এতে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সমাপনী অনুষ্ঠানে বলা হয়, গত ২৫ জুন থেকে শুরু হওয়া মাসব্যাপী বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। এতে মোট ১১২টি স্টল অংশ নেয়। এর মধ্যে সরকারি ৮টি, বেসরকারি ৮টি, সিঙ্গেল নার্সারি ৯২টি এবং ১৮টি ডাবল নার্সারি ছিল। বিক্রি হওয়া চারার মধ্যে ফলজ ছিল ৩ লাখ ৩৭ হাজার ৬৪০, বনজ ২ লাখ ৪৮ হাজার ২৭৪, ঔষধি ১ লাখ ১৪ হাজার ৫১৫, মসলা ১ লাখ ১৪৯, ক্যাকটাস ১ লাখ ২ হাজার ৮৯, অর্কিড ৭৪ হাজার ৫৪১, শোভাবর্ধনকারী ৪ লাখ ৫৪ হাজার ৫৭৪, দেশীয় বিরল বা বিলুপ্তপ্রায় প্রজাতি ৩৭ হাজার ৩২১টি এবং অন্যান্য চারা ছিল ২ লাখ ২২ হাজার ২০টি।
সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, বৃক্ষমেলায় অংশগ্রহণকারী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা করে বন্য প্রাণী সংরক্ষণে তাদের সম্পৃক্ত করে ‘ছাত্র বলয়’ গঠন করা হবে। পাশাপাশি স্টল বরাদ্দে স্বচ্ছতা আনতে বিদ্যমান নীতিমালা পুনর্বিবেচনা করা হবে এবং আগামীতে আরও জবাবদিহিমূলক ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, অনেকে বিপন্ন ও দুর্লভ প্রজাতির গাছ এনেছেন বৃক্ষমেলায়। কেউ কেউ বিদেশি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন; যা মানুষ ও প্রকৃতির মধ্যে সংযোগ তৈরি করেছে।
জাতীয় বৃক্ষমেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং উপপ্রধান বন সংরক্ষক রকিবুল হাসান।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
২৪ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
৩৮ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে