
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকুট গ্রামের এই কৃতী সন্তান মৃত্যুবরণ করেন। ফখরুল ইসলাম মুন্সীর ছেলে ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা যায়, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মারা যান ফখরুল ইসলাম মুন্সী । মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭৬ বছর। তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বনকুট গ্রামে শনিবার দুপুর ১২টায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা, তৃতীয় জানাজা সংসদ ভবন এলাকায় এবং চতুর্থ জানাজা গুলশান সোসাইটি মসজিদে হবে। বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।
ফখরুল ইসলাম মুন্সী ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে অংশ নেন। তিনি সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে