অবৈধভাবে নদীর তীরের মাটি কাটার অভিযোগে ৭ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লার লালমাই উপজেলার ডাকাতিয়া নদীর তীরবর্তী ভাবকপাড়া এলাকায় আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ ৭ জনকে গ্রেপ্তার করে জেলা প্রশাসন। এ সময় মাটি পরিবহনের ৫টি মাটিবাহী ট্রাক ও ১টি মাটি কাটার ভেকু জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বাজেয়াপ্ত করে জেলা প্রশাসন। গ্রেপ্তারকৃতরা হলেন-স্থানীয় মো. রাসেল (২৪), মো. রুবেল (৩১), মহিন উদ্দীন (২৫), রফিক মিয়া (৩৫), রুবেল হোসেন (২৪), সোবাহান মিয়া (৪০) ও মো. কামরুল (২০)।
আটককৃতদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অভিযোগে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে। জেল-জরিমানাসহ মাটি কাটার ভেকু ধ্বংস করা হচ্ছে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিষয়ে আমরা জিরো টলারেন্সে আছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে