
কুমিল্লার পদুয়ার বাজারে বাস ও ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহত ১২ জনের মধ্যে মাগুরার মহম্মদপুর উপজেলার এক যুবক রয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে বাসে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
নিহত যুবকের নাম মেহেদী হাসান ফসিয়ার (২৫)। তিনি পেশায় টেইলার্স ও বিকাশের ব্যবসা করতেন। তিনি উপজেলার বাঁশো গ্রামের ওহাব শেখের ছেলে। তাঁর মৃত্যুর খবরে মহম্মদপুরের নিজ বাড়িতে এখন চলছে শোকের মাতম।
গতকাল (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করে বিকেলে স্ত্রীকে বাড়িতে আনতে নোয়াখালী যাচ্ছিলেন ফসিয়ার। রাতে চুয়াডাঙ্গা থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের বাসে টিকিট কেটে রওনা হন। কুমিল্লার জাঙ্গালিয়ার পদুয়া বাজারে চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে যায়। পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে বাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই ফসিয়ার নিহত হন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে মহম্মদপুর উপজেলার যুবক পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহম্মদপুরে ফসিয়ারের বাড়িতে প্রতিবেশী ও আত্মীয়স্বজনের ভিড় বাড়ছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা। স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহত ব্যক্তির বড় ভাই বসির শেখ বলেন, ঈদের আনন্দ ভাগ করে নিতে তাঁর ভাই শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। কিন্তু পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা তাঁর প্রাণ কেড়ে নিল।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে