
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাই আন্দোলনে যাঁরা শহীদ বা আহত হয়েছেন, তাঁদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা যাঁরা রাজনৈতিক সচেতন, তাঁদের প্রত্যেকের এ দায় রয়েছে। তাঁরা যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, সেই স্বপ্ন আমাদের পূরণ করতে হবে।’
গত বছরের ৫ আগস্ট দেবীদ্বারে গুলিবিদ্ধ হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন ভ্যানচালক আব্দুস সামাদ (৫২)। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গতকাল বুধবার সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী এলাকার হাবিবুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর জানাজায় হাজির হয়ে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
এনসিপির অন্যতম এই মুখ্য সংগঠক বলেন, ‘তারা কোনো প্রাপ্তির জন্য রাস্তায় নামেননি, নিজের পদ-পদবির জন্য আসেননি, তাঁরা এসেছিলেন দেশকে ভালোবেসে, দেশের উন্নয়নের জন্য। তাঁরা তাঁদের সন্তানের ভালোর জন্য রাস্তায় নেমে এসেছিলেন। এখন এই দেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে। এটা একজন-দুজনের কাজ নয়। যে ব্যানারেই হোক না কেন, যে যেই মতাদর্শেরই হোন না কেন, দিন শেষে আমরা দেবীদ্বারকে ভালোবাসি।’
হাসনাত আরও বলেন, ‘সামাদ ভাইয়েরা যে স্বপ্ন লালন করে দেবীদ্বারে আন্দোলনে নেমেছেন, আমাদের সেই স্বপ্ন পূরণ করতে একটি ফ্যাসিবাদমুক্ত দেবীদ্বার গড়তে হবে। আমরা নিহত সামাদ ভাইয়ের পরিবারের দায়িত্ব নিচ্ছি। ওনার পরিবারকে জুলাই ফাউন্ডেশন ও সরকারি সব সুযোগ-সুবিধা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।’

জানাজায় আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এফ এম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসনাত খান, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন ইলিয়াস প্রমুখ।


দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে