
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত সাত শ্রমিকের পরিবারকে দাফন ও শেষকৃত্যের জন্য ২৫ হাজার টাকা করে এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে নিহতদের দাফন-কাফনের খরচ হিসেবে পরিবারপ্রতি ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসা সহায়তায় ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।
এর আগে সোমবার (১৩ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় চট্টগ্রামমুখী একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং আরও ছয়জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারী দল হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। তাঁরা কম খরচে যাতায়াতের জন্য ট্রাকে করে কাজের সন্ধানে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহতদের মধ্যে রয়েছেন নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), বিরামপুর উপজেলার ভাইঘর এলাকার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) এবং রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে