
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় ২ হাজার টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশুদ্ধ পানির অভাবে আর্সেনিকসহ পানিবাহিত রোগের আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস থেকে জানা গেছে, এবারের বন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলায় ২ হাজার টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৫০টি টিউবওয়েল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের বাসিন্দা মো. আলমগীর হোসেন জানান, বন্যায় এলাকার বেশির ভাগ টিউবওয়েল ডুবে গেছে। পানি নেমে গেলেও এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।
আলমগীর হোসেন আরও জানান, বাগড়া গ্রামের পানিতে আর্সেনিকের উপস্থিতি রয়েছে। বন্যার পানিতে ডুবে থাকায় আর্সেনিকমুক্ত টিউবওয়েলগুলোর বেশির ভাগই ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ফলে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট।
সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের শরিফুল ইসলাম সামান্দার বলেন, বন্যার পানি নামতে শুরু করলেও লোকজন ভয়ে ডুবে যাওয়া টিউবওয়েলের পানি ব্যবহার করছে না।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান বলেন, ‘বন্যা পরিস্থিতিতে বিশুদ্ধ পানির সংকট কমাতে উপজেলার বন্যাকবলিত এলাকায় মাঠকর্মী ও উপজেলা প্রশাসনের মাধ্যমে পানি বিশুদ্ধকরণ ৮০ হাজার ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ ছাড়া বানভাসিদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার পর উপজেলায় জরিপ করেছি। তাতে দেখা গেছে, ২ হাজার টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৫০ টিউবওয়েল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।’
জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ আরও বলেন, ক্ষতিগ্রস্ত টিউবওয়েলগুলো সংস্কারের জন্য মাঠকর্মী, মেকানিক ও স্বেচ্ছাসেবক দিয়ে কয়েকটি টিম গঠন করেছি। বাড়ি বাড়ি গিয়ে এসব ক্ষতিগ্রস্ত টিউবওয়েলগুলো হাইজিন কিটসহ বিভিন্ন উপকরণ দিয়ে ওয়াশ মাধ্যমে ব্যবহারের উপযোগী করে দেওয়া হচ্ছে। বরাদ্দ এলে যাচাই-বাছাই করে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত টিউবওয়েল ও টয়লেট নির্মাণের ব্যবস্থা করে দেওয়া হবে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে