
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর উপজেলা পর্যায়ের আন্তস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই বিদ্যালয়ের চার ছাত্র আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার দুলালপুর এসএমএন্ডকে উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল থেকে উপজেলার চারটি ভেন্যুতে শুরু হয় প্রতিযোগিতার আন্তস্কুল ফুটবল খেলা। এর মধ্যে দুলালপুর ইউনিয়নের দুলালপুর এসএমএন্ডকে উচ্চবিদ্যালয় মাঠে গোপালনগর বক্স আলী ভূইয়া উচ্চবিদ্যালয় এবং বেজুরা উচ্চবিদ্যালয়ের মধ্যে খেলা চলছিল। খেলার একপর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্বিতণ্ডা হলে সমর্থকেরা মাঠে প্রবেশ করে। এ সময় বহিরাগতদের হামলায় গোপালনগর বক্স আলী ভূইয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাজিদ (১৩), দশম শ্রেণির ছাত্র ইসমাইল (১৭) ও আনিস (১৫) এবং বেজুরা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বাছির (১৩) আহত হয়।
আহত ছাত্রদের দ্রুত উদ্ধার করে শিক্ষকেরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠানো হয়।
বেজুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘খেলার সময় দুই খেলোয়াড়ের মধ্যে বাগ্বিতণ্ডা হলে বহিরাগত কিছু লোক আমাদের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। এতে আমাদের এক শিক্ষার্থী আহত হয়।’
গোপালনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম বলেন, ‘খেলা চলাকালে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বহিরাগতরা আমাদের তিন শিক্ষার্থীর ওপর হামলা চালায়।’
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজ নেন। তিনি বলেন, শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে