
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ভোটকেন্দ্রের বাইরে ঈগল প্রতীকের সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কির মধ্যে নৌকার সমর্থক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার গুনাইঘর (দ.) ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৭৭ নং কাশারিখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
মৃত নোয়াব আলী (৬০) কাশারীখোলা গ্রামের মৃত আবদি মিয়ার ছেলে। তিনি নৌকা প্রতীকের সমর্থক ছিলেন বলে তাঁর ছেলে মো. জুয়েল রানার দাবি।
জুয়েল রানা আজকের পত্রিকাকে বলেন, তার বাবা সকালে ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পর তার চাচা মো. সেলিম মাস্টারের (নৌকা সমর্থক) সঙ্গে ভোট নিয়ে কথা বলছিলেন।
জুয়েল রানা বলেন, ‘এ সময় ঈগল প্রতীকের কয়েকজন সমর্থক এসে আমার বাবাকে ধাক্কা দিয়ে বাবার গলায় প্যাঁচানো গামছা ধরে হ্যাঁচকা টান দিলে তিনি মাটিতে পড়ে যান। তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই নোয়াব আলী মারা যান। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন মৃত ব্যক্তি হাসপাতালে আছে মর্মে সংবাদ পেয়েছি, ডাক্তার বলেছেন, তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর ঘটনাটি রাজনৈতিক সহিংসতায় নাকি অন্য কোনো ঘটনায়, তা তদন্তের পূর্বে কিছু বলা যাবে না।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর বিষয় নিশ্চিত বলা যাবে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১২ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২১ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে