
কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোলাগুলির ঘটনা ঘটেছে। দুজন ইনজুরড। তবে কার সমর্থক, কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত করে জানি না।’
এদিকে নির্বাচনে অংশ নেওয়া ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার দাবি করেছেন, গুলিবিদ্ধ দুজন তাঁর কর্মী।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কর্মী গুলিবিদ্ধ হয়েছে। বাস প্রতীকের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তারা সর্বত্র আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে, যাতে আমাদের ভোটারেরা কেন্দ্রে যেতে না পারেন।’
তিনি আরও বলেন, ‘ভোটাররা কেন্দ্রে আসার প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকে পথে আছেন। বাস প্রতীকের ক্যাডার ও কুমিল্লার চিহ্নিত ক্যাডাররা পাড়ামহল্লায় ভোটারদের বাধা দিচ্ছে। ৩ নম্বর ওয়ার্ডে জাভেদ কাউন্সিলরের নেতৃত্বে আমার এজেন্টদের ওপর হামলা হয়েছে। সেখানে আহত হয়ে আমার একজন এজেন্ট হাসপাতালে ভর্তি আছেন। অশোকতলা, কুচাইপট্টিসহ বিভিন্ন স্থানে আমাদের এজেন্টদের ঢুকতে বাধা দিয়েছে। আমি গিয়ে এজেন্টদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করেছি।’
উপনির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।
কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে লড়ছেন চার প্রার্থী। এর মধ্যে ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার ও হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনকালে নিরাপত্তার জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে ২৭ জন ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ২৭ টিমে ৯৩৯ জন র্যাব সদস্য, পুলিশের ২৭টি মোবাইল টিমে ১ হাজার ৩৩৯ জন ও ৯টি স্ট্রাইকিং ফোর্স মাঠে আছে। এর বাইরে দুই থানার দুটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে আছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৭ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪১ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে