
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক দোকানির বাড়িতে অভিযান চালিয়ে তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে বিক্রি করায় সেগুলো জব্দ করে নিজেদের উপস্থিতিতে ন্যায্যমূল্যে বিক্রি করে দেন কর্মকর্তারা। সেই সঙ্গে ওই দোকানিসহ দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেন কর্মকর্তারা।
আজ শুক্রবার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় ভোক্তা-অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এক দোকানদার বাড়ি থেকে ওই তেল জব্দ করা হয়। ৫ লিটারের প্রতি বোতল ৭৬০ টাকা দরে কেনা হলেও এসব বোতল তিনি বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুত করেছিলেন। তেলের মালিক কামরুল হাসান স্টোরের স্বত্বাধিকারী কামরুল হাসানকে এই অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোরসকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা আগের কম মূল্যে কেনা সয়াবিন তেল মজুত করেছেন এখন বেশি মূল্যে বিক্রি করার জন্য। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন হাজার লিটার তেলের ৫ লিটারের বোতলগুলো স্থানীয়দের কাছে বিক্রি করে দিয়েছি। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৫ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে