
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হবে ২৭ নভেম্বর এবং শেষ হবে ১৭ ডিসেম্বর। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এ ছাড়া থাকছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা এবং ২০২১, ২০২২ ও ২০২৩ সালে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।
আবেদনের যোগ্যতা
‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ): এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ন্যূনতম ৭.০০ এবং পৃথকভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে।
‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ): এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মানবিক শাখায় মোট জিপিএ ৬.০০, বিজ্ঞান শাখায় ৬.৫০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬.০০ থাকতে হবে।
‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ): ব্যবসায় শিক্ষা শাখায় ন্যূনতম জিপিএ ৬.০০ এবং বিজ্ঞান ও মানবিক শাখায় যথাক্রমে ৬.৫০ ও ৬.০০ থাকতে হবে।
এ ছাড়া ‘ও’ লেভেলে পাঁচটি ও ‘এ’ লেভেলে ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে কমপক্ষে ‘বি’ গ্রেডপ্রাপ্ত হতে হবে।
পাশাপাশি সব ইউনিটের আবেদনকারীকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) ৩.০০ থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের অনলাইন আবেদনপত্রে অপশন সিলেক্ট করতে হবে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৩০ জানুয়ারি এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে