
কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। দায়িত্ব গ্রহণের পর তিনি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সততা, জবাবদিহি ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে কুমিল্লা সিটি করপোরেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ইউসুফ মোল্লা টিপু। এ সময় বিদায়ী প্রশাসক মোহাম্মদ শাহ আলমের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন প্রশাসক জানান, কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করাই হবে তাঁর প্রথম ও প্রধান লক্ষ্য। নগরবাসী যেন নির্বিঘ্নে ও সহজে সেবা পেতে পারেন, সে জন্য প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই—সিটি করপোরেশনে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।’
ইউসুফ মোল্লা টিপু জানান, নগরবাসীর দীর্ঘদিনের কিছু সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে, নগরের যানজট নিরসন, মশকনিধন কার্যক্রম জোরদার এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।
নতুন প্রশাসক বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) থেকেই আমি সরাসরি মাঠে নেমে যানজট নিরসন এবং মশকনিধন কার্যক্রম তদারক করব। কুমিল্লাবাসীর প্রত্যাশা পূরণে আমরা সমন্বিতভাবে কাজ করব।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে