
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এখনো লাইনচ্যুত হওয়া ৯টি বগির উদ্ধারকাজ চলমান রয়েছে। আজ সোমবার ভোর ৫টার দিকে ট্রেন চলাচলের জন্য ডাউন লাইনে সাময়িকভাবে মেরামতের পর চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকামুখী ট্রেন চলাচল গতকাল রোববারই শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনাকবলিত রেললাইন সাময়িক মেরামতের পর চট্টগ্রামমুখী ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু। লাইন মেরামতের পরপরই লাকসাম রেলওয়ে জংশনে আটকে থাকা ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।
উল্লেখ্য গতকাল রোববার বেলা ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ১৮টি বগির মধ্যে ৯টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায়। এতে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৫০০ মিটার রেললাইন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে