
কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামের এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ফেরদৌসী বেগম ওই গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শামসুল আলমের স্ত্রী। তাঁদের চার সন্তান রয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গত শুক্রবার গৃহবধূ ফেরদৌসী বেগম নিখোঁজ হন। তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে স্থানীয়রা বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি নির্জন বাগানের সেপটিক ট্যাংকে বস্তাবন্দী লাশের সন্ধান পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আজিজুল হক আরও জানান, ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগেই তাঁকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
নিহতের ছেলে ইকরামুলের অভিযোগ, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের সূত্র ধরেই হত্যাকাণ্ডের কারণ থাকতে পারে বলে তাঁদের ধারণা।
ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও আরেক প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে