
কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে এক প্রবাসীর ঘরে ঢুকে তাঁর স্ত্রী, ছেলে ও ভাতিজাকে গলা কেটে হত্যার ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশচন্দ্র গুপ্ত বলেন, ‘এই ঘটনায় নিহত পাপিয়া আক্তার সুখীর স্বামী জহিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
গত সোমবার দিবাগত রাতে উত্তর মনিপুর গ্রামে সৌদিপ্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁর স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), তাঁদের ছেলে মো. হোসাইন (৪) এবং সুখীর ভাশুর আব্দুস সাত্তারের ছেলে জুবাইরকে (৭) গলা কেটে হত্যা করে। পরে তিনজনের মরদেহ বাড়ির তিনটি কক্ষে পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার খবর পেয়ে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
স্ত্রী, সন্তান ও ভাতিজা হত্যার খবর পেয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন জহিরুল ইসলাম। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৮ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৪ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে