
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বের করা মিছিলে হামলা চালিয়েছেন ওই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারীরা। এ সময় গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার সময় ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীরা দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার প্রতিবাদে নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ মিছিল আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি ব্যাংক চত্বরে এলে চতুর্দিক থেকে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে গফুর ভূঁইয়ার অনুসারীরা।
নাঙ্গলকোট পৌর বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম বলেন, গফুর ভূঁইয়ার অনুসারীরা সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল ও যুবদল নেতা তাজুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালায়। হামলার সময় বাজারে থাকা সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করে দেন।
জসিম আরও বলেন, ‘আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রতিবাদে আমরা নাঙ্গলকোট পুরাতন হাসপাতাল থেকে প্রতিবাদ মিছিল নিয়ে নাঙ্গলকোট বাজারের মধ্যখানে এলে গফুর ভূঁইয়ার সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে আমাদের ওপর ককটেল, ইটপাটকেল নিক্ষেপ ও গুলি করে। এতে আমাদের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আমার ছেলে ওমর সাদিও সেখানে হামলার শিকার হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
আহত অন্যরা হলেন উপজেলার বাইয়ারা গ্রামের ছাত্রদল নেতা নোমান, পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আকরাম ও ফারাবি। অন্যদের নাম জানা যায়নি। আহতরা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।
সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া রাত সাড়ে ১০টায় বলেন, ‘আমি লাকসামে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভায় ছিলাম। শুনেছি মোবাশ্বেরের লোকজন মিছিল বের করলে স্থানীয় জনতা তাদের মিছিলে হামলা করেছে। এতে আমার অনুসারীরা জড়িত নয়।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে