
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়ধুশিয়া এলাকায় এই ঘটনা ঘটে। বিষপানে আত্মহত্যার চেষ্টা করা ওই দম্পতি হলেন বড়ধুশিয়া এলাকার আবুল বাশারের ছেলে অপু (২৫) এবং তাঁর স্ত্রী বকুল (২২)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শাশুড়ির সঙ্গে স্ত্রী বকুলের ছোটখাটো বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এই ঘটনায় হতাশ হয়ে বকুল হঠাৎ কীটনাশক পান করেন। পরে এই খবর জানতে পেরে এবং নিজের মায়ের প্রতি অভিমান করে স্বামী অপুও একইভাবে কীটনাশক পান করেন।
অপুর চাচাতো ভাই আবদুল কুদ্দুস ঘটনার বিবরণ দিয়ে বলেন, পারিবারিক বিষয় নিয়ে প্রথমে অপুর মায়ের সঙ্গে বকুলের বাগ্বিতণ্ডা হয়। এরপর বকুল কীটনাশক পান করেন। তাঁকে নিয়ে বাসার সবাই ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে অপুও অভিমান করে কীটনাশক পান করেন।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দুজনকেই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে স্থানান্তর করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তোফায়েল আহমেদ ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করে বলেন, স্বজনেরা দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে