
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫ মাস বয়সী এক শিশু। এ নিয়ে চলতি বছরে কুমিল্লা জেলায় হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বুধবার ভোরে মারা যায় শিশু মো. রাব্বি। সে সদর দক্ষিণ উপজেলার কাউছার আহমেদের ছেলে।
হাসপাতাল সূত্র বলেছে, ৯ মে নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাব্বির শরীরে হামের উপসর্গ দেখা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর ১২ মে পর্যন্ত কুমিল্লায় মোট ১ হাজার ৫২৭ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ১০২ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ হাজার ১০৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬২ জন।
জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, কুমিল্লায় এ পর্যন্ত হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন ঢাকায় এবং বাকি চারজন কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরও বলেন, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা শ্বাসকষ্টসহ উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে