
কুমিল্লার দাউদকান্দিতে একটি বাজারে আগুন লেগে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গৌরীপুর বাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক ৫টার দিকে গৌরীপুর বাজারের কাঠপট্টি এলাকায় আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দাউদকান্দি, চান্দিনা ও হোমনা উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে অন্তত ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে বেশির ভাগই ছিল কাঠের আড়ত ও চালের গোডাউন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস সদস্যরা জানিয়েছেন, আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে শর্টসার্কিটকেই আগুনের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে