
কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে আরিয়ান (২২ মাস) ও নাদিয়া (২১ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের সিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে ঘটনাটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার এসআই মো. সাইদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিয়ানের বাবা সালাউদ্দিন ও সাদিয়ার বাবা আহসান আপন ভাই। তাঁরা দুজন ওমানপ্রবাসী। বৃহস্পতিবার দুপুরে আরিয়ানের মা ফাহিমা ও সাদিয়ার মা নাদিয়া তাঁদের দুই কন্যাসন্তানকে নাশতা করিয়ে উঠানে খেলতে দিয়ে দুপুরে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। খেলার ছলে সবার অজান্তে দুই শিশু বাড়ির গেট পার হয়ে যায়। পরে প্রতিবেশী নাছরিন আক্তার নামে এক নারী দুই শিশুর লাশ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে তাদের অভিভাবকদের খবর দেন। স্থানীয় লোকজনের সহায়তায় শিশু দুটিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার রবিউল হাসান জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এসআই সাইদুর রহমান বলেন, সিরামপুর গ্রামটি চৌদ্দগ্রামের পার্শ্ববর্তী হওয়ায় স্থানীয়রা পুকুরে পড়া দুই শিশুকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে