
কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ অডিটোরিয়াম থেকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আজ শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে বিকেল থেকেই এ ফলাফল ঘোষণা করছেন কুসিক নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল একে একে ঘোষণা করা হচ্ছে। ১০৫টি কেন্দ্রেরমেধ্যে সর্বশেষ ফলাফলে এখন পর্যন্ত ৯০টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। তাতে ৩৯ হাজার ৭৩২ ভোট পেয়ে এগিয়ে আছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাস প্রতীকের মেয়র প্রার্থী তাহসিন বাহার।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক (টেবিল ঘড়ি) পেয়েছেন ২২ হাজার ৫৭৬ ভোট। কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন (ঘোড়া) পেয়েছেন ১০ হাজার ৯৬৩ ভোট।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ (হাতি) পেয়েছেন ৪ হাজার ৩৯৫ ভোট।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোটকেন্দ্র ১০৫টি। ভোটগ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে।
অপরদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত প্রাপ্ত ১২৮টি কেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্রের ফলাফলে টেবিল ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু ২৬ হাজার ৭৯২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কী টজু (হাতি প্রতীক) পেয়েছেন ৬ হাজার ৬৫৬ ভোট। এহতেসামুল আলম (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২ হাজার ২৩৩ ভোট।
নির্বাচন কমিশন বলেছে, ১২৮টি কেন্দ্রে ৯৯০টি বুথে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ড আছে। এবারের নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১৪৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশ ওয়ার্ডেই প্রার্থীর সংখ্যা চার থেকে ছয়জন। সর্বোচ্চ আটজন প্রার্থী রয়েছেন তিনটি ওয়ার্ডে। সব মিলিয়ে মোট প্রার্থী হয়েছেন ২২৩ জন। বিএনপিপন্থী ১৫ জন প্রার্থী হয়েছেন এই নির্বাচনে। এর মধ্যে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ফরহাদ আলম।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৮ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে