
কুমিল্লার নাঙ্গলকোটে দুই নারীকে সমিলে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. মহসিন যুবদলের কোনো সদস্য নন বলে দাবি করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।
আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু।
সংবাদ সম্মেলনে ফরিদ উদ্দিন শিবলু জানান, ৯ জানুয়ারি নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নে স মিলের ভেতরে দুই নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. মহসিনের নাম বিভিন্ন গণমাধ্যমে যুবদল নেতার সঙ্গে সম্পৃক্ত করা হয়, যা ভিত্তিহীন। নাঙ্গলকোট যুবদলের কোনো কমিটি নেই এবং প্রাথমিক সদস্য তালিকাতেও তাঁর নাম নেই।
ফরিদ উদ্দিন শিবলু আরও দাবি করেন, মহসিন আসলে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের অনুসারী ও সক্রিয় কর্মী। যুবদলের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ঘটনায় মহসিনকে জড়ানো হয়েছে।
ফরিদ উদ্দিন শিবলু বলেন, যুবদলের কেউ অপরাধে জড়িত হলে তাঁকে ছাড় দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, মো. শাহ আলম, সাইফুল ইসলাম রনি, অ্যাডভোকেট মাসুদ হাসান টিপু, তুষার পাল, কামাল হোসেন ও সোহেল রানা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে