
কুমিল্লার হোমনায় এক সৌদিপ্রবাসীর স্ত্রী, ছেলে ও ভাতিজার গলাকাটা লাশ মিলেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার উত্তর মনিপুর তরফ আলীর বাড়িতে তাঁদের লাশ পাওয়া যায়।
নিহত ব্যক্তিরা হলেন তরফ আলীর ছেলে সৌদিপ্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী (৩০) এবং তাঁর ছেলে হোসাইন (৫)। আরেকজন হলেন জহিরুলের ভাতিজা জুবায়েদ (৪)। জুবায়েদের বাবা সৌদিপ্রবাসী আবদুস সাত্তার।
তুষি নামের এক স্বজন জানান, জহিরুলের স্ত্রী সুখী তাঁর একমাত্র ছেলেকে নিয়ে দালানঘরে থাকতেন। গতকাল রাতে সুখীর দেবরের ছেলে জুবায়েদও তাঁর সঙ্গে ঘুমাতে যায়। আজ সকালে অনেক বেলা হয়ে গেলেও কেউ ঘুম থেকে না ওঠায় তাঁদের ডাকতে যান জুবায়েদের মা। তিনি দরজার সামনে গিয়েই দেখেন, তাঁর ছেলের গলাকাটা লাশ মেঝেতে পড়ে আছে। তাঁর চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসেন। তাঁরা দেখেন পাশের কক্ষে এককোণে সুখী এবং আরেক পাশে তাঁর ছেলে হোসাইনের গলাকাটা লাশ পড়ে আছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, তিনি ঘটনাস্থলে আছেন এবং এই তিন খুনের রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে