
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রথম নির্বাচনী সভাটি আজ শুক্রবার জুয়ানপুরে আওয়ামী লীগের সাবেক এমপি সুবেদ আলী ভূঁইয়ার বাড়ির মাঠে অনুষ্ঠিত হয়।
পথসভায় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভূঁইয়ার বাড়ি থেকেই আমি আমার নির্বাচনী প্রচারণার সূচনা করেছি। জুয়ানপুর গ্রাম ও জুয়ানপুর প্রাইমারি স্কুলকেন্দ্র এই এলাকায় একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র। আমি আশা করি, এখানকার মানুষ বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।’
সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা এ এম আব্দুল লতিফ ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক রোমান খন্দকার প্রমুখ।
উপস্থিত ছিলেন গোয়ালমারি ইউনিয়ন বিএনপির সভাপতি রেনু মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদার, আবুল হোসেন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন ভূঁইয়া, নূরুল আলম ভূঁইয়া, আব্দুল মান্নান প্রধান, শাহ আলম ভূঁইয়া, মিজানুর রহমান প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে