
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মায়ের কুলখানির দিনেই মারা গেছেন তাঁর একমাত্র ছেলে মানিক মিয়া (৫৫)। কয়েক দিনের ব্যবধানে একই পরিবারের দুজনের পরপর মৃত্যুতে এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যান মানিক মিয়ার মা আমেনা বেগম (৭৫)। গতকাল মঙ্গলবার ছিল তাঁর কুলখানির দিন। সকাল থেকে বাড়িতে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর ভিড় ছিল। মানিক মিয়া কুলখানির প্রস্তুতি ও অতিথি আপ্যায়নে দিনভর ব্যস্ত ছিলেন।
দিন শেষে সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অরূপ সিংহ বলেন, ‘সন্ধ্যায় অচেতন অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত পাওয়া যায়। ধারণা করছি, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
একই পরিবারে মাত্র কয়েক দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে স্বজনেরা শোকে ভেঙে পড়েছেন। বড়ধুশিয়া এলাকায় এখন গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে