
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে ইকরাম হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকায় এ ঘটনা ঘটে।
ইকরাম হোসেন কল্পবাস এলাকার সিদ্দিকুর রহমান মেম্বারের বাড়ির মো. আবদুস সামাদের ছেলে। তার মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে সালমা মৌ।
আবদুস সামাদ জানান, আজ সকালে ইকরাম বাড়ির পাশের পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে বের হয়। আসতে দেরি হওয়ায় স্বজনেরা তাকে খুঁজতে বের হয়। পুকুরে গিয়ে তাঁরা ইকরামকে পানিতে ভাসতে দেখেন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উম্মে সালমা মৌ মৃত ঘোষণা করেন।
চিকিৎসক উম্মে সালমা মৌ বলেন, হাসপাতালে আনার আগেই ইকরামের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। আমরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। নিহতের স্বজনরা লাশ নিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, ‘এ বিষয়ে পুলিশকে কেউ জানাইনি।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে