Ajker Patrika

স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কুমিল্লার এমপি মনিরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কুমিল্লার এমপি মনিরুল
সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

কাগজ-কলমে কুমিল্লা দক্ষিণ মিনি স্টেডিয়াম নামে থাকলেও বাস্তবে কোনো স্টেডিয়াম খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি স্টেডিয়ামটি উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বাতিল নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

২০০৪ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সৃষ্টি করে একটি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ‘সেটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নামে নামকরণ করা হয়েছিল। দীর্ঘদিন চেষ্টা করেছিলাম। পরে শুনেছি স্টেডিয়াম উধাও হয়ে গেছে, টাকা লুটপাট হয়ে গেছে। সরকার বলে স্টেডিয়াম ওখানে আছে; কিন্তু কুমিল্লা জেলায় এ নামে খুঁজে কোনো স্টেডিয়াম পাইনি। উল্লেখ্য, কুমিল্লা দক্ষিণ স্টেডিয়ামের জমি রেকর্ডে ইচ্ছামাফিক গাফিলতি ও ক্রীড়াসামগ্রী আত্মসাৎ, বরাদ্দের অর্থ লুট করা হয়েছে।’

এমপি আরও বলেন, ‘কুমিল্লা দক্ষিণ উপজেলার নামে কেনা জমি ও বরাদ্দ করা সম্পত্তির ফাইলটি উধাও হয়ে গেছে। বিষয়টি আমার ইজ্জতের ব্যাপার। দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে কাটিয়েছি। প্রধানমন্ত্রীও আছেন। এ স্টেডিয়াম কোথায়? তা উদ্ধার করে দেওয়ার জন্য প্রয়োজনীয়...’ এ সময় মাইক বন্ধ হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী কন্যাকে হত্যা করলেন মা

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

মার্কিন বাহিনীর নতুন মাথাব্যথা ইরানের ‘অদৃশ্য কমান্ডো’

ক্রুকে উদ্ধারে কী কী প্রযুক্তি ব্যবহার করল যুক্তরাষ্ট্র, ইরানিরা কেন খুঁজে পেল না

ইরানে হামলায় সবচেয়ে প্রাণঘাতী ২০০০টি ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র, একটার দাম ১৫ লাখ ডলার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত